কয়ছরসহ যুক্তরাজ্য বিএনপির ৮৫ নেতা দেশে ফিরছেন রোববার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪

কয়ছরসহ যুক্তরাজ্য বিএনপির ৮৫ নেতা দেশে ফিরছেন রোববার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ |
দীর্ঘ একযুগ পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা। রোববার (২০ অক্টোবর) ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জতাতিক বিমান বন্দরে পৌঁছাবেন তারা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। পবিত্র ওমরাহর ও নবী করিমের (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারত শেষে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার কথা রয়েছে। এরপর নয়াপল্টন কার্যালয়ে যাবেন তারা। মঙ্গলবার (২২ অক্টোবর) কয়ছর এম আহমদ

নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন। সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত