কমলার ওয়াচ পার্টি পরিত্যক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪
     ৪:৪০ অপরাহ্ণ

কমলার ওয়াচ পার্টি পরিত্যক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৪:৪০ 154 ভিউ
ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নির্বাচনি রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমলা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান। এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল, কারণ তিনি বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে আছেন এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন। এই অবস্থায় কমলা হ্যারিস সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি জানিয়েছে, কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, আজ রাতে কমলা হ্যারিস বক্তব্য দেবেন না। এই ঘোষণার পর থেকেই

ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। বড় পর্দায় ভোটের ফলাফল দেখানো হচ্ছিল, আর এমন সময়েই ট্রাম্পের সুইং স্টেটগুলোর প্রাথমিক বিজয়ের সংবাদ প্রকাশ পায়। এর পরপরই কমলার প্রচার শিবির থেকে বক্তব্য প্রত্যাহারের ঘোষণা আসে। বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে আছেন, আর একটিতে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। একটি স্টেটের ফল এখনো প্রকাশ হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা