কবি নজরুল ট্রাস্টি বোর্ডের সদস্যপদ প্রত্যাহার করলেন আবদুল হাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কবি নজরুল ট্রাস্টি বোর্ডের সদস্যপদ প্রত্যাহার করলেন আবদুল হাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট কবি, অধ্যাপক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার। রোববার পদত্যাগপত্রটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বরাবর পাঠানো হয়। পদত্যাগপত্রে বলা হয়েছে, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য করার ক্ষেত্রে পূর্বাহ্নে আমাকে কিছুই জানানো হয়নি। আমার সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি। এমনকি আমার সম্মতিও কেউ নেয়নি। এ অবস্থায় আমি সদস্যপদ গ্রহণ করতে অপারগ। আমাকে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করছি। উল্লেখ্য, কবি প্রাবন্ধিক আবদুল হাই শিকদার একসময় নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। এর আগে কবি নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি মন্ত্রণালয়। ১৯ সেপ্টেম্বর

সহকারী সচিব লক্ষ্মী রানী ঘোষের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ১৩ জুন সংশোধন পূর্বক কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো। যেখানে কাজী নজরুল ইসলামের নাতনী এবং সংগীত শিল্পী খিলখিল কাজীকে চেয়ারম্যান করা হয়। এছাড়া সদস্য হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত/যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিকে রাখা হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. লীনা তাপসী খান, কবি প্রাবন্ধিক আবদুল হাই শিকদার এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে