এস আলমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪
     ৮:০০ পূর্বাহ্ণ

এস আলমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ | ৮:০০ 152 ভিউ
আলোচিত এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা করেছে জনতা ব্যাংক। আজ রোববার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি করা হয়। হাসিনা সরকারের পতনের পর এস আলম গ্রুপের বিরুদ্ধে এটাই প্রথম ঋণখেলাপি মামলা। গেল ৫ আগস্টের আগে খেলাপি ঋণ আদায়ে তিন ব্যাংক কর্মকর্তা মামলা করার প্রস্তুতি নিলে তাদেরকে এক দিনের নোটিশে চট্টগ্রামের সংশ্লিষ্ট শাখা থেকে সিলেটে বদলি করা হয়েছিল। মামলায় ১০ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ, আবদুস সামাদ লাবু, আবদুল্লাহ হাছান, আবদুছ ছবুর, রাশেদুল আলম, ওসমান গণি, শাহানা ফেরদাউস, মিশকাত আহমদ, ফারজানা পারভিন

ও শহীদুল আলম। প্রতিষ্ঠানগুলো হলো- গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, এস আলম ট্রেডিং, এস আলম রিফাইনস সুগার, কোল্ড রোল্ড স্টিলস, ভেজিটেবল অয়েল, সুপার এডিবল অয়েল, এস আলম স্টিলস, সিমেন্ট, ব্রাদার্স, সয়া সিড, ব্যাগ ম্যানুফ্যাকচারিং, পাওয়ার জেনারেশন, লাঙারি চেয়ার কোচ সার্ভিস এবং চেমন ইস্পাত লিমিটেড। শুনানি শেষে আদালত সাইফুল আলম মাসুদের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার, তার ভাই আবদুস সামাদ লাবুর আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার ক্রোক করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ব্যাংকটির আইনজীবী শফিকুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রামের অর্থঋণ আদালতে জনতা ব্যাংক সাধারণ বীমা ভবন করপোরেট শাখা মামলাটি করেছে। এর আগে ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের ১

হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে ২০১০ সালের ৮ ডিসেম্বর প্রথম ঋণ নেয় গ্রুপটি। এরপর দফায় দফায় এই শাখা থেকে ঋণ নিয়ে এস আলম গ্রুপের দেনা দাঁড়ায় ১০ হাজার ১০০ কোটি টাকা। এই শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশই নিয়েছে এস আলম। এসব ঋণের মধ্যে দুই হাজার কোটি টাকা খেলাপি হয়ে পড়ে। পুণঃতফসিল করা হলেও ঋণ পরিশোধে ব্যর্থ হয় গ্রুপটি। গত এপ্রিলে দুই হাজার কোটি টাকার খেলাপি হলেও এ ঋণ নিয়ে

কী করা হবে, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে ব্যাংকটি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হবে জানিয়েছেন আইনজীবী। নিলামে তোলা সম্পদগুলো চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, কোতোয়ালী, চান্দগাঁও ও বাকলিয়া এবং গাজীপুরে। এসব জমির বাজারমূল্য সাড়ে ৩০০ কোটি টাকার মতো। ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং করপোরেশন শিল্পের কাঁচামাল, বাণিজ্যিক পণ্য এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায় জড়িত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু