এবার ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৪:৩৬ অপরাহ্ণ

এবার ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৩৬ 101 ভিউ
গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি জিম্মি মুক্তির আগে মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের আয়োজন করেছে হামাস। যেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় গাজাবাসীদের। এবার খুন হওয়া জিম্মিদের লাশ হস্তান্তরের জন্যও মঞ্চ তৈরি করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটি। চার নিহত জিম্মি- শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজকে মুক্তি দেওয়ার আগে বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করেছে হামাস। মঞ্চের একটি ব্যানার দেখা গেছে লিফশিটজ, শিরি, এরিয়েল এবং কেফির বিবাসের ছবি। সেই সঙ্গে ব্যানারটির উপরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন রক্তশোষক পিশাচ হিসেবে চিত্রিত করা হয়েছে। ছবিটিতে আরবি, ইংরেজি এবং হিব্রুতে লেখা হয়েছে, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার

সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং জায়নবাদী যুদ্ধবিমান দিয়ে হত্যা করেছে।’ আরেকটি ব্যানারে লেখা হয়েছে, ‘যুদ্ধের প্রত্যাবর্তন, কফিনে আপনার বন্দিদের ফিরে আসা।’ একটি প্ল্যাকার্ডে ‘সংখ্যায় জায়োনিজম নাৎসিজম’ লেখা ছিল। এদিকে বুধবার ইসরাইল নিশ্চিত করেছে চার লাশের সঙ্গে আরও ৬ জিম্মিকে ফেরত পাবে তারা। জিম্মিরা হলেন- শিরি বিবাস, তার দুই ছেলে এরিয়েল বিবাস এবং কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। এর ফলে হামাসের বন্দিদশা থেকে ৫০৩ দিন পর মুক্তি পাবেন তারা। তাদের গত ৭ অক্টোবর নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাস। উল্লেখ্য, এ পর্যন্ত ১৯ ইসরাইলি জিম্মিকে ছেড়ে দিয়ে অন্তত ১ হাজার ১০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করেছে হামাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!