এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪
     ৪:২২ অপরাহ্ণ

এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ | ৪:২২ 166 ভিউ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ প্যাটেল ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী এবং সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। তিনি আগামী জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং তিনি এফবিআইর কার্যক্রমে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিলেন। এফবিআই প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করে ট্রাম্প বলেন, কাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’র যোদ্ধা, যিনি তার ক্যারিয়ার জুড়ে দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকান জনগণকে রক্ষা করার কাজ করেছেন। তিনি রাশিয়া নিয়ে ‘জুজ্রু ভয়’ উন্মোচনে গুরুত্বপূর্ণ

ভ‚মিকা পালন করেছিলেন। তিনি আরও বলেন, কাশ আমার প্রথম মেয়াদে দুর্দান্ত কাজ করেছেন, যেখানে তিনি ডিফেন্স ডিপার্টমেন্টে চিফ অব স্টাফ, ন্যাশনাল ইনটেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাউন্টারটেররিজমের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কাশ প্যাটেল ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন। কাশের বাবা-মা গুজরাটি ভারতীয়। তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন। তার বাবা একটি বিমান সংস্থায় একজন আর্থিক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। কাশ প্যাটেল নিউ ইয়র্কে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইন বিভাগ থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন। তিনি হাউস ইন্টেলিজেন্স কমিটির স্টাফ সদস্য হিসেবে কাজ করার সময় ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

করতে সমর্থ হন। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ গুলোতে নিয়োগ দিতে শুরু করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা