এক বছর ধরে মণিপুর জ্বলছে, মোদি কী করেছেন: প্রশ্ন ওয়াইসির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

এক বছর ধরে মণিপুর জ্বলছে, মোদি কী করেছেন: প্রশ্ন ওয়াইসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ দেশে সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না। কিন্তু তিনিই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন, মোদি কেন মণিপুরে যাচ্ছেন না সেটি তিনি বুঝতে পারছেন না। তিনি মোদির কাছে প্রশ্ন রেখে বলেছেন, গত এক বছর ধরে মণিপুর জ্বলছে। তিনি এই সময়ের মধ্যে রাজ্যের জন্য কী করেছেন। ওয়াইসি বলেছেন, ‘আমাদের মোদিজি, তিনি কী করেছেন? মণিপুর প্রায় এক বছর ধরে জ্বলছে। তিনি জাতীয় নিরাপত্তা পরামর্শককে পুতিনের কাছে, জেলেনস্কির কাছে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য। কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে। এটি বন্ধ করুন। ঘরে আগুন লেগেছে কিন্তু

এ নিয়ে কোনো চিন্তা নাই!’ মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও তার নিজ দেশের মণিপুর রাজ্যে যাচ্ছেন না। যেখানে গত এক বছর ধরে মেতিইস এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এত মানুষের মৃত্যুর পরও মোদি কেন সেখানে যাননি এ প্রশ্নই তুলেছেন আসাদউদ্দিন ওয়াইসি। কয়েকদিন আগে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী। ওই সময় তিনি দুইজনকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া