এক দিনে ‘ধর্ষণের শিকার’ ৬ জন ঢামেকে ভর্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

এক দিনে ‘ধর্ষণের শিকার’ ৬ জন ঢামেকে ভর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
রাজধানীর শাহ আলী, খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকায় চার শিশুসহ ছয়জন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ। এ ছাড়া দেশের কয়েকটি স্থানে স্কুলছাত্রী, মাদ্রাসাছাত্র ও শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন জানান, পৃথক থানার পুলিশ তাদের ওসিসিতে ভর্তি করে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। খিলগাঁও থানা এলাকা থেকে ১৫ বছরের কিশোরীকে গতকাল ওসিসিতে ভর্তি করা হয়। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ জানান, তাকে আলিফ সিয়াম নামের এক তরুণ বিয়ের কথা বলে গত ২৩ ফেব্রুয়ারি ধর্ষণ করে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার থানায় মামলা

হয়েছে। এ কারণে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে আনা হয়েছে। বিয়ের প্রলোভনে হাতিরঝিল এলাকায় একটি বাসায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, বুধবার ২২ বছরের তরুণী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা করেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিন শিশু ধর্ষণের অভিযোগে মুগদা থানায় পৃথক মামলা হয়েছে। থানার এসআই আল-আমীন জানান, মাণ্ডা এলাকায় বুধবার ইফতারের পর ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার মুগদা ঋষিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিন্টু চন্দ্র দাস নামে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে। পিন্টুকে গ্রেপ্তার করা

হয়েছে। একই দিন ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিয়াম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই দোষ স্বীকার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামের এক যুবককে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শাহ আলী থানার সি-ব্লকের একটি বাসায় ওমর ফারুক এবং শিশুটি তার পরিবারের সঙ্গে বসবাস করে। ফারুকের ছোট সন্তান থাকায় ধর্ষণের শিকার শিশুটি তাদের বাসায় যেত। বুধবার মেয়েটি ওই বাসায় গেলে ফারুক তার স্ত্রী ও সন্তানকে দোকানে কেনাকাটা করতে পাঠায়। এর পর ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীকে দলবদ্ধ

ধর্ষণের অভিযোগ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ১৮ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১ মার্চ বাড়ির পাশ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় লালমনিরহাট সদরের গোকুণ্ডা এলাকার ফজলুল হক ও সেলিম মিয়া। এর পর মেয়েটিকে ফজলুলের বাড়িতে আটক রেখে ১৮ দিন ধরে ধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফজলুল ও সেলিম। বুধবার রাতে ভুক্তভোগী কৌশলে পালিয়ে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিন সন্ধ্যায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। মানিকগঞ্জে মাদ্রাসাছাত্র, পাবনায়

শিকার স্কুলছাত্রী মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে পাবনার সাঁথিয়া পৌরসভায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বগুড়ার ধুনট উপজেলায় ছোট বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী নামে এক বৃদ্ধকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ এবং হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেদ নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

করেছে এলাকাবাসী। কলেছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে কলেজছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করে আব্দুল্লাহ। পরদিন তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এর পর ১৭ মার্চ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতের এক ঘটনায় ভুক্তভোগীর মা রায়পুর ও সদর থানায় মামলা করেন। দুই মামলার আসামি মনির হোসেন ও রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন হয়রানির অভিযোগে গতকাল পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর দুমকীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে গতকাল মানববন্ধন

করেছে ছাত্র-জনতা। যশোরে অভয়নগরে চাচাতো বোনকে ধর্ষণের মামলায় শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। যৌন ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদকে দ্বিতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করা হয়েছে। কুমিল্লার চান্দিনায় নারীসহ দুই এনজিও কর্মীকে অপহরণ ও মারধরের ঘটনার তিন দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সমালোচনার মুখে চান্দিনা থানার ওসি নাজমুল হুদাকে বদলি করা হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক বদলির আদেশের পর বৃহস্পতিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। তাঁর নতুন কর্মস্থল হোমনা থানা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?