একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে: শিমুল বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে: শিমুল বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যদি কেউ কোনো অপকর্ম করেন, জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই সে যত বড় নেতাই হোন। শনিবার বিকালে দখল-চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা জেলা শ্রমিক দল আয়োজিত আশুলিয়ায় বাইপাইল মোড়ে এক শ্রমিক-কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শিমুল

বিশ্বাস বলেন, ‘অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, ধরা পড়ার পর তদন্তে দেখা যায় যুবলীগ অথবা ছাত্রলীগ। যে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।’ তিনি বলেন, ‘শ্রমিক দলসহ বিএনপির সব নেতাকর্মীকে দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে পরিবহণ সেক্টর, বন্দর, গার্মেন্টস খাত, ওষুধ শিল্প, ব্যাংক সেক্টরসহ সব শিল্প কলকারখানায় যেন কেউ অরাজকতা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বিএনপি জনমানুষের দল। তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের

নৈতিক দায়িত্ব।’ দীন ইসলামের সভাপতিত্বে শ্রমিকনেতা হোসেন আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন- সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, শ্রমিক নেতা হুমায়ন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক নেতা কফিল উদ্দিন, জামাল উদ্দিন, রেফাত উল্লাহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা