একটি কমলা বিক্রি হলো ২ লাখ টাকা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪
     ১০:২৩ পূর্বাহ্ণ

আরও খবর

একটি কমলা বিক্রি হলো ২ লাখ টাকা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৩ 204 ভিউ
সিলেটের গোলাপগঞ্জে নিলামে একটি কমলা বিক্রি হলো দুই লাখ টাকা। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। শনিবার উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়। জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার

প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন। স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা