উর্দু ভাষায় আসক্ত হচ্ছে ভারতের জেন-জি প্রজন্ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ November, ২০২৪

উর্দু ভাষায় আসক্ত হচ্ছে ভারতের জেন-জি প্রজন্ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৪ |
ভারতীয়দের মধ্যে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ছে। এর শুরুটা আশির দশকের দিকে। যখন পাকিস্তানের টিভি চ্যানেলে প্রচারিত স্টেজ ড্রামা গোগ্রাসে গিলতেন ভারতীয়রা। এরপর পাকিস্তানি টিভি চ্যানেলে আসক্তি বৃদ্ধি পায় তাদের। ‘হামসাফার’, ‘দাস্তান’-এর মতো সিরিয়ালগুলো সে জনপ্রিয়তার ভিত গড়ে দেয়। বর্তমান সময় ভারতের উঠতি প্রজন্ম বা জেন-জিদের মধ্যেও পাকিস্তানি টিভি এবং ইউটিউব কনটেন্টের জনপ্রিয়তা তরতরিয়ে বাড়ছে। পাকিস্তানি সিরিয়ালের জীবনঘনিষ্ঠ কাহিনীর পাশাপাশি ভাষাগত মিলও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। যেহেতু উর্দু এবং হিন্দি ভাষার মধ্যে মিল অনেক, তাই সাবটাইটেল ছাড়াই ভারতীয়রা পাকিস্তানি সিরিয়াল উপভোগ করতে পারেন, এর অন্তর্নিহিত আবেগ বুঝতে পারেন। এদিকে পাকিস্তানি সিরিয়ালের বদৌলতে এখন ভারতীয় জেন-জিদের মধ্যে উর্দু ভাষা ক্রমেই জনপ্রিয় হওয়ার কথা উঠে এসেছে

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে। সেখানে ২৬ বছর বয়সি এক ভারতীয় শিক্ষার্থী অনামিকা যেমন বললেন, ‘তারা সংলাপে যেভাবে উর্দু ব্যবহার করে, সেটা খুবই ভালো লাগে। তাদের সংলাপের প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনি।’ পাকিস্তানি সিরিয়ালের মার্জিত ভাষার প্রশংসা করেছেন ভারতের তরুণ কমেডিয়ান ঐশ্বর্য মোহনও। কমেডিয়ান তন্ময় ভাটের সঙ্গে এক ইউটিউব লাইভে তিনি বলেছিলেন, উর্দু ভাষায় যে আদব বা শিষ্টাচারের প্রয়োগ হয়, তা বেশ উপভোগ করেন তিনি। ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক পর্যায়ে দীর্ঘসময় ধরে বৈরিতা চললেও দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক সেতুবন্ধন ক্রমেই জোরালো হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ভারতে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তা বা পাকিস্তানে ভারতীয় পাঞ্জাবি সংগীতের জনপ্রিয়তা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার