উত্তেজনার মধ্যেই ফোনালাপ, যে কথা হলো মোদি-নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




উত্তেজনার মধ্যেই ফোনালাপ, যে কথা হলো মোদি-নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৪ |
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ ছিলেন ইসরাইলের বিরুদ্ধে ৩২ বছরের দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের মূল চালিকাশক্তি। শুক্রবার রাতে লেবাননের বৈরুতে ইসরাইলের বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার মৃত্যুর পর ইসরাইলের সেনার তরফে এক্স পোস্টে বার্তা দেওয়া হয়, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বকে সন্ত্রস্ত করতে পারবে না।’ এদিকে, যুদ্ধের ঝাঁঝ বহু আগেই গাজা-যুদ্ধ ও তার আগে ইসরাইলে হামাসের হামলা থেকে প্রভাব ফেলেছিল পশ্চিম এশিয়ায়। এ পরিস্থিতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে বড় বার্তা দিলেন

প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধের পরিস্থিতির মধ্যে মোদির বার্তা, ‘ভারত শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সদ্য একটি এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী (ইসরাইল) নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা হয়েছে। বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা নেই।’ তিনি বলেন, আঞ্চলিক সংঘাতের তাপ উত্তাপ বাড়তে না দেওয়াটা জরুরি। এছাড়াও মোদি লেখেন, ‘বন্দিদের মুক্তি জরুরি। ভারত শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ পশ্চিম এশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরেই লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাত বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে টার্গেট করে বহু হামলা চালিয়েছে ইসরাইল। মূলত, লেবাননে ‘অ্যাক্সিস রেজিসটেন্স’ গোষ্ঠীর সঙ্গে সংঘাতে লিপ্ত ইসরাইল। এই নেটওয়ার্কের বিরুদ্ধে ক্রমাগত

লড়ছে নেতানিয়াহুর দেশ। ‘অ্যাক্সিস রেজিসটেন্স’র মধ্যে ইরান সমর্থিত বেশ কিছু জঙ্গি সংগঠন রয়েছে। এই সংগঠনগুলির অনেক কয়টি আবার ইয়েমেন, ইরাক, সিরিয়াতেও অবস্থিত। সদ্য লেবাননে ইসরাইলের এয়ারস্ট্রাইকে হিজবুল্লাহ চিফ নাসরুল্লাহর মৃত্যু ছাড়াও শতাধিক জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘর ছেড়েছেন। নাসরুল্লাহ ঘটনার দিন এক বাঙ্কারে ছিল বলে খবর। সেই খবর ইসরাইলের সেনা এক গুপ্তচর মারফৎ পায়। তারপরই দক্ষিণ বেইরুটের এই অংশে ক্রমাগত আছড়ে পড়ে ইসরাইলের ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, লেবাননের দক্ষিণ বেইরুটে এই হিজবুল্লাহ গোষ্ঠীর খুব পোক্ত নিয়ন্ত্রণ রয়েছে। সেই হিজবুল্লাহর ডেরাতেই হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রোববারের এয়ারস্ট্রাইকে ১০৫ জনের মৃত্যু হয়েছে সেদেশে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা