উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম : ফারিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫
     ৬:৪৭ পূর্বাহ্ণ

উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম : ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৭ 69 ভিউ
দীর্ঘ ক্যারিয়ারে অনেক কাজ করলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’ চরিত্রটি ফারিয়া শাহরিনকে দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে জনপ্রিয় এই ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারে এলেও সেখানে দেখা মেলেনি এই অভিনেত্রীর। প্রিয় চরিত্রকে না দেখে দর্শকদের কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরোল। ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্স দিয়ে আবারও ধামাকা এন্ট্রি নিলেন ফারিয়া শাহরিন। প্রায় দুই বছর পর নিজের চেনা আঙিনায় ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী। জানালেন, এই ফিরে আসার পেছনের ত্যাগের গল্পও। দুই বছরের অপেক্ষা ও প্রস্তুতি ফারিয়া শাহরিন গণমাধ্যমকে বলেন, “প্রায় দুই বছর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের পর অন্যকোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। এতদিন পর

চ্যাপ্টার ৬-এ নিজেকে দেখে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।” ভক্তদের প্রশ্নের উত্তর সিজন ৫-এ না থাকায় ভক্তদের প্রশ্নের বাণে জর্জরিত হতে হয়েছে তাকে। অভিনেত্রীর ভাষ্যে, ‘এতদিন আমার কমেন্ট বক্স ভরে থাকত একটাই প্রশ্নে—আমি কেন সিজন ৫-এ নেই? উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে সব প্রশ্নের উত্তর একসঙ্গেই দিয়ে দিতে পারলাম।’ কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকে ফারিয়া ছাড়াও আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা