ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ‘সমাপ্ত’ হয়েছে : ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৪

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ‘সমাপ্ত’ হয়েছে : ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৪ |
ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র; যার ৯০ শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এই হামলার মাধ্যমে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এক বিবৃতিতে বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল ‘আত্মরক্ষামূলক’ একটি কাজ। এ কারণে গাজা ও লেবাননে হামলার জন্য ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকেই কেবলমাত্র লক্ষ্যবস্তু করা হয়েছে।” তিনি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির পরিবেশ পেতে আমরা প্রায় দুই মাস ধরে প্রচণ্ড সংযম অনুশীলন করার পরে এই পদক্ষেপ নিয়েছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও

বলেন, “ইসরায়েল ‘আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত না নিলে’ ইরানের পদক্ষেপ ‘সমাপ্ত’ হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, ‘ইসরায়েল জবাব দেওয়ার চেষ্টা করলে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং আরও কঠোর হবে।’ আব্বাস আরাগছি বলেন, ‘ইসরায়েলের সচেতন মহলের এখন একটি উচ্চ দায়িত্ব রয়েছে তেলআবিবের যুদ্ধবাজদের মূর্খতার সাথে জড়িত হওয়ার পরিবর্তে তাদের লাগাম টেনে ধরার।’ ইসরায়েলি কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইরানকে ‘বড় ধরনের মূল্য’ দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ