ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শনিবার (৭ জুন) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এছাড়াও তেহরানভিত্তিক বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন রয়েছে। হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প

ও সামরিক স্থাপনাসমূহ সম্পর্কিত বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, এই অভিযানকে ‘ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এই নথিগুলোর বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, ইসরায়েল এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো নতুন ফিচার ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে ২ দিন বন্ধ থাকবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান ১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে