ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছেন। রাজধানী তেহরানের আশেপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার। একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে এন্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল গুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিষ্ফোরিত হয়েছে। আর একারণেই দেখা গেছে আলোর ঝলকানি। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে অন্তত

সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানীর কাছেই কারাজ শহরেও। তেহরানে বিস্ফোরণের খবরের পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ