ইসরাইল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই: এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই: এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ |
দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। এরদোগান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরাইল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে, তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরাইলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ

করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়। এরদোগান করিম খানকে বলেন, ইসরাইলের গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণসহ নির্ণয় করার জন্য তুরস্ক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে প্রায় এক বছর ধরে গাজায় ইসরাইলি হামলায় ৪১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন রাজধানীতে চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য