ইসরাইলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুথি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুথি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
ইসরাইলের তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। রোববার দখলদার ইসরাইলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভূলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে। তবে হামলায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এ ধরণের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুথিরা। হুথি মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ২ হাজার ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে দখলদার ইসরাইলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে সাড়ে ১১ মিনিট। তিনি আরও জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরাইলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ২০ লাখ ইসরাইলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন।

দখলদার ইসরাইলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি। স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলে মধ্যাঞ্চলের একটি খোলা স্থানে অবতরণ করে। এর কয়েক মুহূর্ত আগে, তেল আবিব ও মধ্য ইসাইলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রয়টার্স মধ্য ইসরাইলের একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখেছে। তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল কি-না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল