ইসরাইলি যে ৩ জিম্মিকে মুক্তি দিল গাজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫
     ৮:০৩ অপরাহ্ণ

ইসরাইলি যে ৩ জিম্মিকে মুক্তি দিল গাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৮:০৩ 110 ভিউ
গাজার হামাসের কাছে ৪৭১ দিন বন্দি থাকার পর যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরাইলি নারীকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভোর রাতে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের হাতে তাদের তুলে দেওয়া হয়। হামাস থেকে মুক্তি পাওয়া তিন নারী হলেন- রোমি গোনেন, ডোরোন স্টেইনব্রেচার ও এমিলি ডামারি। আগামী ছয় সপ্তাহে ইসরাইলের আরো ৩০ জন বন্দি মুক্তি পাবে। এর পরিবর্তে ইসরাইলের কারাগারে আটক শতশত ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে। মুক্তি পাওয়া ২৪ বছর বয়সী রোমি গোনেনকে ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা সংগীত উৎসব থেকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা। নৃত্যশিল্পী গোনেন সেদিন সংগীত উৎসবে বন্ধুদের সঙ্গে অংশ নিয়েছিলেন। হামাস যোদ্ধাদের হামলার সময় সংগীত উৎসবের স্থানে কয়েক

ঘণ্টা ধরে পালিয়ে ছিলেন। পরে হামাসের যোদ্ধাদের বন্দুকের গুলি তার হাতে বিদ্ধ হয়। ৩১ বছর বয়সী ইসরায়েলি এই নারী পেশায় ভেটেরিনারি নার্স। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের কিব্বুৎজের কাফার আজা এলাকার নিজ বাড়ি থেকে ডোরোনকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা। ২৮ বছর বয়সী এমিলি ডামারি ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। একই দিনে কিব্বুৎজের কাফার আজা এলাকার বাড়ি থেকে তাকেও ধরে নিয়ে যায় হামাস। লন্ডনে বেড়ে উঠেছেন এবং টটেনহ্যাম হটস্পার ফুটবল দলের ভক্ত তিনি। ইসরাইলের দীর্ঘতম যুদ্ধ এখনও পর্যন্ত তার প্রধান শত্রু হামাসকে ধ্বংস করতে পারেনি, যা ভয়াবহ ক্ষতির পরেও গাজা যুদ্ধবিরতি চুক্তিকে নিজের জন্য একটি জয় এবং ইসরাইলের জন্য ব্যর্থতা হিসেবে চিত্রিত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর

হওয়ার পর সশস্ত্র বন্দুকধারীরা গাজার বিধ্বস্ত রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে আসে। হামাসের একটি এলিট ইউনিটের সদস্যরা তাদের পূর্ণ ইউনিফর্ম পরিধান করে গাজা সিটির আল সারায়া স্কোয়ারে বন্দি মুক্তির সময় উপস্থিত ছিল। হামাসের প্রধান উদ্দেশ্য ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের উপর আক্রমণের সময় ২৫০ জনকে অপহরণ করা, যাতে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি পাওয়া যায়। ইসরাইল গাজায় বোমাবর্ষণ শুরু করার পর হামাস প্রতিজ্ঞা করেছিল যে বন্দিদের যতক্ষণ ফিরিয়ে দেবে না যতক্ষণ পর্যন্ত ইসরাইল তাদের বন্দিদের মুক্তি দেবে না। সূত্র: সিএনএন ও রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!