ইসরাইলি ভূখণ্ডে হিজবুল্লাহর ব্যাপক মিসাইল হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

ইসরাইলি ভূখণ্ডে হিজবুল্লাহর ব্যাপক মিসাইল হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের রাজধানী তেলআবিবসহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার রাতে হিজবুল্লাহর এই মিসাইল হামলা ইসরাইলি কর্তৃপক্ষকে তেলআবিব, গালিলি এবং আশেপাশের এলাকায় সাইরেন বাজাতে বাধ্য করেছে। দখলকৃত ফিলিস্তিনের উত্তরের মাসকাফ এবং আল-মুতলা এলাকায়ও সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরাইলি সামরিক বাহিনী এবং দেশটির গণমাধ্যম এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা তেলআবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলের ওপর দিয়ে ছোঁড়া পাঁচটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেলআবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটের গালিলোট সামরিক

গোয়েন্দা ঘাঁটি ধ্বংস করেছে। তাদের এই আক্রমণটি ‘খাইবার অপারেশন’ এর ধারাবাহিকতায় পরিচালিত হয়, যা গাজা উপত্যকার সংগ্রামী ফিলিস্তিনি জনগণ এবং সাহসী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে, তারা লেবাননের প্রতিরক্ষা এবং তাদের নিপীড়িত জনগণের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দখলদার ইসরাইলি শত্রুর অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে তারা সবসময় প্রস্তুত। এ হামলার আগে, সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর পক্ষ থেকে হাইফা, আকর এবং নাহারিয়ার ওপরেও রকেট হামলা চালানো হয়। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সন্ধ্যায় মাত্র দেড় ঘণ্টার মধ্যে ৬০টিরও বেশি রকেট দখলকৃত এলাকায় আঘাত হানে এবং কিরিয়াত শেমোনা বসতিতে সাইরেনের শব্দ শোনা যায়। হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে, তারা বেইত হিলেল সামরিক ঘাঁটিতে অবস্থানরত

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া