ইসরাইলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ইসরাইলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দিবাগত রাতে এ ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় এবং এতে ইসরাইলি অবস্থানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেই নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ তথ্য জানান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইলে চালানো প্রতিশোধমূলক হামলায় প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরাইলে চালানো এ অভিযানটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা সায়্যেদ হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। জেনারেল নাসিরজাদেহ বলেন, ‘অপারেশন ট্রু প্রমিজ নামক এই অভিযান সফলভাবে সম্পন্ন

হয়েছে। মিসাইলগুলো ইসরাইলের ৯০ শতাংশের বেশি লক্ষ্যে আঘাত হেনেছে এবং এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল’। সেই সঙ্গে, ইরানের হামলার লক্ষ্যবস্তুতে কোনো বেসামরিক স্থাপনা ছিল না বলেও জোর দেন তিনি। এদিকে ইরানের অভিযানটি ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি করেছে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানের এই পদক্ষেপ সাম্প্রতিক অঞ্চলের সংঘাত ও উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত