ইরানে হামলার অনুমতি দেইনি, জার্নালের রিপোর্ট ভুয়া: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

ইরানে হামলার অনুমতি দেইনি, জার্নালের রিপোর্ট ভুয়া: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোপন সম্মতি’ রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হলেও তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। খবর আল-জাজিরার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল ইরান নিয়ে আমার ভাবনা সম্পর্কে কিছুই জানে না! ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় নীতিগত সম্মতি দিলেও চূড়ান্ত অনুমোদন স্থগিত রেখেছে এ আশায় যে, তেহরান হয়তো তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বৃহস্পতিবার বলেন, আমাকে সবাই এ বিষয়ে জিজ্ঞেস করছে। কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। দেখা যাক কী হয়। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

নেতানিয়াহু দাবি করেছেন, প্রায় প্রতিদিনই তার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়। তাদের মধ্যে সম্পর্ক ‘অত্যন্ত মধুর’। ইসরাইলের একটি ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, ট্রাম্পের দৃঢ়তা ও স্পষ্ট বার্তা—ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না—এই সংকল্প খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা নিশ্চিত করতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, তিনি (ট্রাম্প) তাদের আলোচনার সুযোগ দিয়েছেন, কিন্তু তারা তাকে ধোঁকা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে কেউ ধোঁকা দিয়ে পার পেতে পারে না। মার্কিন সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, এটি প্রেসিডেন্টের সিদ্ধান্ত, তবে তারা ইতিমধ্যেই আমাদের অনেক সহায়তা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে ২ দিন বন্ধ থাকবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান ১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ ‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’