ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
ইরানে সামরিক বিমান বিধ্বস্ত
ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটেছে।
হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রশাসক বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন।
তথ্যসূত্রে জানা গেছে, দুজন পাইলট সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাদেরকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কাবুদারাহাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। সূত্র: মেহের নিউজ



