ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরাইল। এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এবার সেই ভয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইরনা নিউজের। ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরাইল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। পরবর্তীতে চ্যানেল ১২ জানিয়েছে, সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দাবি করা হয়েছে যে এটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমান, যা অজানা

স্থানে যাত্রা করছে। শুক্রবার ইসরাইল রাজধানী তেহরানসহ ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। এসব হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলামআলি রাশিদ। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ ‘লক্ষ্যভিত্তিক হত্যা’ ও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের হামলাকে ‘চমৎকার’ হিসেবে প্রশংসা করেছেন এবং বলেছেন, ইরানের

পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো একটা চুক্তির সুযোগ আছে, না হলে দেশের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলকে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর হামলা চালিয়ে শীর্ষ সামরিক কমান্ডার ও ছয়জন পারমাণবিক বিজ্ঞানী হত্যার ‘অপরাধের’ জবাবে ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে। দুইজন মার্কিন সরকারি কর্মকর্তা এপি নিউজকে জানিয়েছেন, ইরানের ওপর ইসরাইলের হামলার পর এবং তেহরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ, বিশেষ করে যুদ্ধজাহাজ স্থানান্তর করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার এবার ঢাকায় ভারতীয় কাশ্মীরি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু: সন্দেহজনক ঘটনায় পুলিশ তদন্ত শুরু উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বহারাদের পুনরুত্থান: আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমপন্থীরা আফগান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত অন্তত ৭ বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল রুপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড: ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ কেমন হতে পারে? পশ্চিম পাকিস্তানের বৈষম্যে বাতিল হয়েছিল রূপপুর: বিরোধীদের সকল বাধা উপেক্ষা করে বঞ্চিত বাংলাদেশের ৬৫ বছরের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে রাজধানীর নিউ মার্কেটের বটতলায় গুলিতে যুবক নিহত রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা