ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৬

ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৬ |
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড এ পরীক্ষা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যাধুনিক এভিয়নিক্স এবং আধুনিক দিকনির্ণয়ী সরঞ্জামে (Navigational aids) সজ্জিত। এ প্রশিক্ষণ উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি, কারিগরি মান যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার ক্ষমতা মূল্যায়ণ করা। বিবৃতিতে আরও বলা হয়, এ উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্ট্র্যাটেজিক অর্গানাইজেশনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। তারা সফলভাবে ফাতাহ সিরিজের এ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ পরীক্ষার প্রশংসা

করেন। এ অর্জনে সংশ্লিষ্ট সবার কারিগরি দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনীও সফলভাবে ‘তৈমুর’ (Taimoor) নামক আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। জাহাজ বিধ্বংসী এ অস্ত্রটিকে দেশটির সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতির এক শক্তিশালী প্রদর্শনী হিসেবে অভিহিত করা হচ্ছে। এর আগে গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী জাহাজ থেকে নিক্ষেপযোগ্য আরও একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। সূত্র: ডন/এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং