ইরানের হামলায় ইসরায়েল এখন ধ্বংসনগরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

ইরানের হামলায় ইসরায়েল এখন ধ্বংসনগরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
একের পর এক হামলা করছে ইরান। আর এই হামলায় দখলদার ইসরাইল এখন ধ্বংসনগরীতে পরিণত হয়েছে। দেখে চিনার উপায় নেই এটি ইসরাইল। এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রতিক্রিয়ায়, উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর সিএনএনের। আল জাজিরার খবর অনুযায়ী, ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে তেল আবিব ও হাইফা অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা তিনটি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে একটি বাধাগ্রস্ত করতে পেরেছে। বাকি দুটি উত্তর ইসরায়েলের খোলা এলাকায় আঘাত হেনেছে। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, আইডিএফ

জানিয়েছে তারা ইরানের ১২০টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ইসরায়েলের আয়রন ডোম দ্বারা প্রতিহত করা গেছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত হানে। আনোদুলু এজেন্সি জানিয়েছে, ইরান সোমবার ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হাইফা, ক্রায়োট, গ্যালিলি ও লোয়ার গ্যালিলি অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি