ইরানের রাজধানীতে সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

ইরানের রাজধানীতে সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
ইরানের রাজধানী তেহরানের কাছে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানীর কাছেই কারাজ শহরেও। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। তেহরানে বিস্ফোরণের খবরের পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কীভাবে এসব বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। শুক্রবার রাতেই ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।

দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব। যুক্তরাষ্ট্রের এ বিবৃতির পর ইসরায়েলি সংবাদমাধ্যম নিউজ ১২ জানিয়েছে, ইরানে ‘দ্বিতীয় দফায়’ হামলা শুরু হয়েছে। ইরানের শিরাজ শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা। এসব হামলায় ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। তেলআবিবে চালানো এই হামলায় ইসরায়েলের

একাধিক সামরিক ঘাঁটি ও বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল আছড়ে পড়ছে তেল আবিবের নির্দিষ্ট কিছু এলাকায়। ইরানের এই হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধের অঙ্গীকার করেছিলেন। এরপর থেকেই ইসরায়েলের অন্যান্য কর্মকর্তারাও বলে আসছেন তারা তেহরানে হামলা চালাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?