ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬
     ৬:২৯ অপরাহ্ণ

ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬ | ৬:২৯ 30 ভিউ
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তপ্রক্রিয়া নিয়ে “কিচেন কেবিনেট” বিতর্কের রেশ না কাটতেই দুর্নীতি দমন কমিশনে বড় পরিবর্তন এসেছে। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনের দুই সদস্য মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্‌সান ফরিদ দায়িত্ব ছাড়েন। দুদকের পদত্যাগকারী এক কমিশনার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা আড়াইটার দিকে চেয়ারম্যানকে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে এবং কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এই পদত্যাগের ঘটনা ঘটল ঠিক সেই সময়, যখন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে সাবেক উপদেষ্টাদের এক ইফতার ও নৈশভোজ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। মিন্টো রোডের একটি সরকারি বাসভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক

সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আনসান এইচ মুনসুরসহ অন্তর্বর্তী সরকারের একাধিক সদস্য। সেই বিদায়ী ইফতারের পরে গভর্নর আনসান এইচ মুনসুরকে সরিয়ে দেওয়া হয়। এর আগে উপদেষ্টা পরিষদের ভেতরে “কিচেন কেবিনেট” থাকার অভিযোগ সামনে আনেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তার দাবি ছিল, সরকারপ্রধানের আস্থাভাজন কয়েকজন সদস্য অনানুষ্ঠানিক পরিসরে নীতিগত সিদ্ধান্ত নিতেন, যা সব সদস্যের কাছে উন্মুক্ত ছিল না। সাংবাদিকদের সঙ্গে আলাপে অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি প্রভাবশালী বলয় সক্রিয় থাকার কথাও উঠে আসে। আলোচনায় যাদের নাম এসেছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক বিশ্লেষকদের

একাংশ মনে করছেন, দুদকের শীর্ষ নেতৃত্বের একযোগে পদত্যাগ কেবল প্রশাসনিক রদবদল নয়; এর পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিদায়ী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্য পুনর্মিলনী এবং অভ্যন্তরীণ সিদ্ধান্তপ্রক্রিয়া নিয়ে বিতর্ক—এই দুই প্রেক্ষাপট মিলিয়ে ঘটনাটি নতুন প্রশ্ন উত্থাপন করেছে। তবে দুদক বা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কারণ জানায়নি। সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি। দেড় বছর দায়িত্ব পালনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যেই উপদেষ্টা পরিষদ বিদায় নেয়। তার কয়েক সপ্তাহের মধ্যে দুদকের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তন প্রশাসনিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা