আ.লীগ নেতা কালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

আ.লীগ নেতা কালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
প্রায় ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর বিরুদ্ধে করা একটি দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কালু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি। দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন অভিযোগ ও মামলাটি তদন্ত করেন। ২০২৩ সালের ১ আগস্ট দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আতিকুর রহমান কালুর বিরুদ্ধে মামলাটি করেন। আদালত চার্জশিট গ্রহণ করেন। কালু নগরীর বোয়ালিয়া থানার রানীবাজার এলাকার তৈমুর হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালে

আতিকুর রহমান কালুর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগ অনুসন্ধানে দুদক তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল অবৈধ সম্পদের তথ্য উদঘাটন করে। ফলে আতিকুর রহমান কালুর বিরুদ্ধে ২০২৩ সালের ১ আগষ্ট দুর্নীতি দমন কমিশনের ২০০৪ সালের ২৬ (২) ও ২৭ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলার তদন্তকালে দুদকের তদন্ত কর্মকর্তা আসামি কালুকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেন। নোটিশ পাওয়ার পর কালু সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণী অনুযায়ী আতিকুর রহমান কালুর মোট সম্পদের পরিমাণ ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকা। এর মধ্যে জমি প্লট ক্রয়-বিক্রয়, বাড়ি নির্মাণসহ ৪ কোটি ২৫

লাখ ৭৩ হাজার ৯২৪ টাকা স্থাবর সম্পদ এবং ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র, ব্যাংক জমা ৫ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৯৩৩ টাকার অস্থাবর সম্পদ ছিল। অন্যদিকে মামলা তদন্তকালে দুনীতি দমন কমিশন আতিকুর রহমান কালুর স্থাবর ও অস্থাবরসহ মোট ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকার সম্পদের খোঁজ পায়। দুদকের সূত্র মতে, কালু তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদ ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকার হিসাব বিবরণী দুদকে দাখিল করেন। কিন্তু দুদক তদন্তকালে তার ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকার তথ্য উদঘাটন করে। এক্ষেত্রে আতিকুর রহমান কালু তার অর্জিত ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫

টাকা আয়ের তথ্য গোপন করেন যা দুর্নীতি দমন কমিশন আইনে দণ্ডনীয় অপরাধ। দুদক সূত্র আরও জানায়, আতিকুর রহমান কালু একজন নিয়মিত করদাতা। তার দাখিলকৃত সম্পদ বিবরণীর সঙ্গে আয়কর ফাইলের আয় ও ব্যয়ের তথ্যেরও গরমিল পাওয়া যায়। উল্লেখ্য, গত ৫ আগষ্ট রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যা ও হামলাসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। ওইদিন থেকে কালু পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা