আল্লাহ ‘সাংবাদিকের’ হৃদয় সততা দিয়ে ভরে তুলুক: তাসনিয়া ফারিণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

আল্লাহ ‘সাংবাদিকের’ হৃদয় সততা দিয়ে ভরে তুলুক: তাসনিয়া ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়ার বর্তমান চিত্র তুলে ধরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই অভিনেত্রী বলতে চেয়েছেন- মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায়। আর মানুষ সেটাই বিশ্বাস করে যেটা তারা দেখে। অধিকাংশ সময়ই তারা পুরো সত্যটা জানার চেষ্টা করেন না। মিডিয়া নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল একটি ছবি ফেসবুকে পোস্ট করে ফারিণ বলেন, ‘এটা খুবই শক্তিশালী একটি ছবি। মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায় এবং মানুষ যা দেখে তার ওপর ভিত্তি করেই বিচার করে। তারা পুরো সত্যটা জানারও চেষ্টা করে না।’ অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, ‘আমরা এমন একটি কঠিন সময়ে বসবাস করছি, যেখানে সবকিছুর প্রমাণ লাগে। যদি তোমার কাছে কোনো প্রমাণ না

থাকে, তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। আর যদি থেকেও থাকে, তবুও সেটা কেউ দেখতে চাইবে না। কারণ এটা কোনো বিতর্কিত বা জুসি কোনো বিষয় নয়।’ পরোক্ষভাবে মিডিয়াকর্মীদের উদ্দেশ করে ফারিণ বলেন, ‘আল্লাহ আপনাদের হৃদয়কে সততা দিয়ে ভরে তুলুক, যাতে করে কোনো মিথ্যা গল্প-কাহিনী বিক্রি করে টাকা উপার্জন করতে না হয়।’ হঠাৎ অভিনেত্রী কেন এমন স্ট্যাটাস দিলেন, সেটার কারণ স্পষ্ট করেননি। তবে ভক্তদের কাছে এটা পরিষ্কার, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েই হয়তো মিডিয়ার চিত্র বোঝাতে চেয়েছেন তাসনিয়া ফারিণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল প্রতিমন্ত্রী পুতুলের সুপারিশ না শোনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০-এর বেশি টেক্সটাইল মিল চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা দ্বিগুণেরও বেশি দামে এক কার্গো এলএনজি কিনছে সরকার, একই দরে কেনা হবে আরও ১৪ কার্গো আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম ধানমন্ডি ৩২ ভাঙচুর-লুটপাট: ইউনূস, আসিফ নজরুল, শফিকুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিল না আদালত মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ