আলিয়ার নামের পাশে ‘কাপুর’ পদবি, জনসমক্ষে জানালেন নিজেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

আলিয়ার নামের পাশে ‘কাপুর’ পদবি, জনসমক্ষে জানালেন নিজেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বলিউডের বহু অভিনেত্রী নিজেদের নামের পাশে তাদের স্বামীর পদবি জুড়েছেন। তাদের মধ্যে অন্যতম করিনা কাপুর খান,ঐশ্বরিয়া রাই বচ্চন প্রমুখ। এবার বিয়ের দুই বছরের মাথায় প্রকাশ্যে স্বামীর পদবি প্রকাশ্যে আনলেন আলিয়া ভাট। ২০২২ সাল নাগাদ বেশ ঘরোয়াভাবেই অভিনেতা রণবীর কাপুরের সাথে বিয়ে সেরেছিলেন আলিয়া ভাট। ওই বছরেই মেয়ে রাহা আসে অভিনেত্রীর কোল আলো করে। বিয়ের পরেই আলিয়ার নামের পাশে জুড়ে যায় কাপুর পদবি। যদিও সে কথা এতদিন প্রকাশ্যে আনেননি আলিয়া। তবে সম্প্রতি কপিল শর্মার কমেডি শো-তে এসে নিজেই এ কথা ফাঁস করেছেন অভিনেত্রী। তাই খাতায়-কলমে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন আলিয়া ভাট কাপুর। প্রসঙ্গত সামনেই মুক্তি পেতে চলেছে আলিয়ার আসন্ন নতুন সিনেমা ‘জিগরা’। এই

সিনেমার প্রচারেই অভিনেত্রী এসেছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সিজেন-২ তে। সেখানেই আলিয়া প্রথম নিজেকে পরিচয় দেন আলিয়া ভাট কাপুর বলে। শো হোস্ট সুনীল সিং গ্রোভারের সাথে কথোপকথনের মাঝেই এদিন অভিনেত্রী জানান, আনুষ্ঠানিকভাবে কাগজে-কলমে তিনি নিজের নামের পাশে যোগ করেছেন কাপুর পদবি। নামের পাশে কাপুর পদবি যোগ করার কথা জনসমক্ষে এই প্রথম সামনে আনলেন তিনি। বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন আলিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ