আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত ছিল। বৃহস্পতিবার বছর শেষের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চার ঘণ্টার সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদকে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আরও আগ্রাসী মন্তব্যের পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। ‘রেজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন’ নামের এ অনুষ্ঠান বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিন রুশ ফেডারেশনের মানচিত্রসহ একটি বড় নীল পর্দার সামনে হাজির হন, যাতে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ডও যুক্ত করা ছিল। পুতিন সংবাদ সম্মেলনে দেশি–বিদেশি

সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেন। তবে এসব প্রশ্ন নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভেশন রোজেনবার্গ পুতিনকে প্রশ্ন করেন, ২৫ বছর আগে পুতিনের পূর্বসূরি বরিস ইয়েলৎসিন যে অবস্থায় রাশিয়াকে রেখে গিয়েছিলেন, তার চেয়ে রাশিয়া এখন আরও ভালো অবস্থায় আছে বলে তিনি মনে করেন কি না? পুতিন এর জবাবে বলেন, রাশিয়া তার সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। পুতিন বলেন, এর আগে রাশিয়ার সঙ্গে যা কিছু ঘটছিল, আমরা আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ খোয়াতে বসেছিলাম। সিরিয়ার বাশার আল-আসাদের সরকারের পতন নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, এটা ক্রেমলিনের জন্য কোনো পরাজয় নয়। রাশিয়া বাশারের সরকারকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে। পুতিন

আরও বলেন, তিনি সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সেখানে দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাখার বিষয়ে আলোচনা করছেন। মস্কো ওই ঘাঁটি দুটি মানবিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা বিবেচনা করবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে পুতিন বলেন, চার বছর ধরে তারা কথা বলেননি। তবে ট্রাম্প চাইলে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে