আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে লড়াইয়ে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে লড়াইয়ে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
মোহাম্মদ আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে লো স্কোরিং ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। প্রথম দুই ম্যাচে টানা জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি সিরিজে হেরে গেলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ শেষে দুই টেস্টের সিরিজে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে চলমান প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে

ব্যাটিংয়ে নেমে ২৩৭ রান করে পাকিস্তান। ১৪৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯৯ রানে ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্ন বিরতির আগে প্রোটিয়াদের সংগ্রহ ৮ উইকেটে ১১৬ রান। চতুর্থ দিনে শেষ ইনিংসে ইতোমধ্যে ৪৩ রানে ৬ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস। ক্যারিয়ারের ২৬তম টেস্টের ৪৬তম ইনিংসে এটাই তার সেরা বোলিং ফিগার। এর আগে চার ইনিংসে ৫টি করে উইকেট শিকার করলেও চলতি টেস্টের চতুর্থ ইনিংসে ইতোমধ্যে ৬ উইকেট শিকার করেছেন আব্বাস। সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আর মাত্র ৩২ রান, হাতে আছে ২ উইকেট। প্রোটিয়ারা ৩২ রান করার আগেই পাকিস্তান যদি ২ উইকেট শিকার করতে

পারে তাহলে জয়ের স্বাদ পাবে। এর ব্যতিক্রম হলে হেরে যাবে শান মাসুদের নেতৃত্বাধীন দলটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন