‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তানের হিপ-হপ জগতে খুবই জনপ্রিয় ও সাড়া জাগানো শিল্পী হলেন তালহা আনজুম।দেশটির জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সাম্প্রতিক প্রকাশিত পাঁচ বছরের ‘রিওয়াইন্ড’ তালিকায় টানা পঞ্চমবারের মতো শীর্ষে অবস্থান করছেন এই তরুণ গায়ক। সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের ইনস্টাগ্রাম পোস্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে তালহা আনজুমের পর রয়েছেন আতিফ আসলাম, উমাইর, হাসান রহিম, নুসরাত ফতেহ আলি খান, তালহা ইউনুস, রাহাত ফতেহ আলি খান, আবদুল হান্নান, মানু এবং আসিম আজহার। ‘ইয়াং স্টানার্স’ ব্যান্ডের একজন সদস্য হিসেবে তালহা ইউনুসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আনজুম। তার গানে তীক্ষ্ণ কথনশৈলীর পাশাপাশি পরিচয়, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। ‘গুমান’, ‘আফসানায়’, ‘বাজ’, ‘ডাউনার্স

অ্যাট ডাস্ক’ এবং ‘লাম’—এ ধরনের গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। চলতি বছর তিনি ‘২এএম ইন লন্ডন’ শিরোনামে নতুন একটি সিঙ্গেলও প্রকাশ করেন। পরিসংখ্যান বলছে, আতিফ আসলামের মতো মূলধারার পপ শিল্পী এবং নুসরাত ও রাহাত ফতেহ আলি খানের মতো কিংবদন্তিরা এখনো বিপুল শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন। তবে তালহা আনজুম প্রতিনিধিত্ব করছেন নতুন এক প্রজন্মকে, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ও তরুণদের সংস্কৃতিনির্ভর সংগীতে এগিয়ে যাচ্ছে। গত বছরও আতিফ আসলাম থেকে রাহাত ফতেহ আলী খানদের পেছনে ফেলেন তরুণ গায়ক তালহা আনজুম। তবে গতবারের মতো এবারও এ তালিকায় ৫ নাম্বারে রয়েছেন তালহা ইউনুস। তালহা আনজুম ও তালহা ইউনুসকে অনেকেই আপন ভাই ভাবেন। ভাই না হলেও শৈশব থেকেই তাদের

বন্ধুত্ব। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান তারা। প্রথম জনপ্রিয়তা আসে ২০১৩ সালে তাদের গান ‘বার্গার-এ-করাচি’ দিয়ে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা। এরপর দুজনেই একক ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন। ২০২৩ সালে তালহা আনজুম তার প্রথম একক অ্যালবাম ‘ওপেন লেটার’ প্রকাশ করেন, যা তাকে ২৩তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে দুটি মনোনয়ন এনে দেয়। এর পরের বছর তিনি দ্বিতীয় একক অ্যালবাম ‘মাই টেরিবল মাইন্ড’

প্রকাশ করেন। গত বছর পাকিস্তান সুপার লিগের থিম সংয়েও আলী জাফরসহ অন্য শিল্পীদের সঙ্গে কণ্ঠ দেন তালহা আনজুম। পাকিস্তানে হিপ-হপে নতুন উচ্চতা: তালহার সাফল্যের গল্প ২০২৪ সালে পাকিস্তানে র‍্যাপের গল্প বলতে গেলে মূলত উঠে আসে তালহা আনজুমের নাম। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে তালহা আনজুম এবং ১৫ বছর বয়সী তালহা ইউনুস ‘বার্গার-এ-করাচি’ গানটি প্রকাশ করেন। করাচির উচ্চবিত্ত ও আভিজাত্যপূর্ণ তরুণদের নিয়ে ব্যঙ্গ করে তৈরি সেই গান দ্রুতই আলোচনায় আসে। সময়ের সঙ্গে সঙ্গে এই জুটি ‘ইয়াং স্টানার্স’ হিসেবে করাচির ভিন্ন ভিন্ন উপসংস্কৃতি, সামাজিক বাস্তবতা ও ক্ষমতাকাঠামোর সমালোচনা তুলে ধরেন তাদের গানে। জীবন বদলে দিয়েছে হিপ-হপ সাধারণত প্রচারবিমুখ হলেও বছর দুয়েক আগে নিজের অনুপ্রেরণা

নিয়ে মুখ খুলেন তালহা।তিনি বলেন, আমার চারপাশের মানুষ—আমার প্রযোজক জোখায় ও উমায়ের তাহির, আমার বন্ধু ও ভাই তালহা ইউনুস ও জেজে ৪৭—আমাকে অনুপ্রাণিত করে। আর সবচেয়ে বড় কথা, হিপ-হপ আমার জীবন বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ২৮ লাখের বেশি অনুসারী এবং স্পটিফাইয়ে কোটি কোটি শ্রোতা থাকা এই শিল্পী মনে করেন, যে কাজ ভালোবাসা দিয়ে করা হয়, সেটাই একসময় বিশ্বজুড়ে পৌঁছে দেয়।’ অভিনয় নিয়ে ভাবনা অভিনয়ে পুরোপুরি আসার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আনজুম। তার ভাষায়, সংগীতই আমার আসল জায়গা। তবে ভালো সুযোগ পেলে অভিনয় করতেও আপত্তি নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন