আবারও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের নিরাপত্তামন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

আবারও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের নিরাপত্তামন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বুধবার সকালে দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। খবর আনাদোলুর। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ (ইসলামি তহবিল) বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, বেন-গভির ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে যুক্ত হওয়ার পর থেকে এটি ছিল কট্টর ডানপন্থী এই নেতার অষ্টমবারের মতো আল-আকসায় প্রবেশ। বেন-গভিরের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক নিন্দা কুড়ায়। আল-আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত, তবে ইহুদিরাও এ স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে দাবি করে থাকে। এ জায়গাটি দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনার

কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোপূর্বেও বারবার আহ্বান জানিয়েছে, আল-আকসা মসজিদ কমপ্লেক্সের স্থিতাবস্থা রক্ষা এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। প্রসঙ্গত, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নিলেও, আন্তর্জাতিক চাপের মুখে তারা ঘোষণা দেয় যে ইসলাম ধর্মীয় স্থাপনাগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ মুসলিম কর্তৃপক্ষের অধীনে থাকবে। এ চুক্তির আওতায়, আল-আকসা প্রাঙ্গণে কেবল মুসলিমদের প্রার্থনার অনুমতি রয়েছে। প্রশাসনিক দায়িত্বে রয়েছে জর্ডান সরকারের নিযুক্ত ইসলামিক ওয়াকফ কাউন্সিল। তবে নিরাপত্তার দায়িত্ব থাকে ইসরাইলি পুলিশের হাতে। এ ব্যবস্থাকে ‘স্থিতাবস্থা নীতি’ হিসেবে পরিচিত। ইসরাইলের সুপ্রিমকোর্টও আল-আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে

এবং সেখানে ইসরাইলের কার্যকলাপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ওমরাহ শেষে মাথা ন্যাড়া না করে চুল ছোট করা যাবে কি? লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর সয়াবিন তেলের দাম বাড়ল ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেবে ওপেক কেন থামছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, জানা গেল আসল কারণ পারমাণবিক শক্তিতে বিশাল অর্জন ভারতের! ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ বিভিন্ন জেলায় বন্ধ থাকা বিমানবন্দর নিয়ে সুখবর বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল সুখবর পেলেন বাংলাদেশ দলের একাধিক তারকা বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার এবার ঢাকায় ভারতীয় কাশ্মীরি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু: সন্দেহজনক ঘটনায় পুলিশ তদন্ত শুরু উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বহারাদের পুনরুত্থান: আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমপন্থীরা আফগান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত অন্তত ৭