আন্দোলন থামাল পিটিআই,পরবর্তী কৌশল কী ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪
     ৮:২২ অপরাহ্ণ

আন্দোলন থামাল পিটিআই,পরবর্তী কৌশল কী ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ৮:২২ 115 ভিউ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা কারাবন্দি ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছিলেন পিটিআইয়ের কয়েক লাখ নেতাকর্মী। তারা অবস্থান নিয়েছিলেন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি-চকে। এ কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে পিটিআই কর্মীদের। এতে হতাহত হয়েছে হাজারো নেতাকর্মী। এছাড়া নিহত হয়েছেন ৭জন। অবশেষে বিক্ষোভ-আন্দোলন বন্ধের সিদ্ধান্ত নিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান-সমর্থকদের ইসলামাবাদ অভিযান ঘিরে গত কয়েক দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পাক রাজধানী শহর। তাদের জেলবন্দি নেতা ইমরানের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন পর্যন্ত বিক্ষোভ-অভিযানের ডাক দিয়েছিল পিটিআই। গোলমাল এড়াতে সম্প্রতি

ইসলামাবাদে যে কোনও ধরনের জমায়েত বন্ধের নির্দেশ দেয় শাহবাজ় শরিফের জোট সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলে দলে পিটিআই সমর্থক ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে মঙ্গলবার নিহত হয়েছেন ৬ পুলিশকর্মী। তার পরেই ইসলামাবাদ জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, চলে লাঠিচার্জও। পুলিশের এক বিবৃতিতে বুধবার জানিয়েছে, গত দু’দিনে অন্তত সাড়ে চারশো পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আরও আন্দোলনকারীকে গ্রেফতারের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। এই পরিস্থিতিতে এ দিন অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল। এখন বিক্ষোভকারীরা ইসলামাবাদ থেকে পিছু হটায় পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব ভীষণ চাপে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তাদের মতে, দলটির কোনো দাবি পূরণ হয়নি। এ পরিস্থিতিতে পিটিআই কীভাবে সংগঠিত হবে, সেটা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক জাইঘাম খান আল-জাজিরাকে বলেন, এ বিক্ষোভ কর্মসূচিকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে আখ্যা দিয়েছিল পিটিআই। এখন এভাবে বিক্ষোভ ধসে পড়া, দলটির রাজনৈতিক কৌশলের জন্য একটি বড় ধাক্কা। পিটিআইয়ের দাবি, তাদের আটজন সমর্থক বিক্ষোভে নিহত হয়েছেন। সরকারের পক্ষ থেকে বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারের দাবি, বিক্ষোভকারী কেউ নিহত হননি। পিটিআইয়ের পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভের দাবি করা হলেও সরকার বারবার তা প্রত্যাখ্যান করে আসছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র রানা ঈশান আফজাল বলেন, বিক্ষোভে পিটিআই সমর্থকেরা সশস্ত্র ছিলেন। তিনি আরও বলেন, ‘আমাদের

পুলিশের কাছে বুলেট ছিল। এরপরও তারা হতাহত হয়েছেন। এটা প্রমাণ করে যে পিটিআই সমর্থকেরা অস্ত্র নিয়ে এসেছিলেন।’ রানা আফজাল বলেন, এটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল না। তারা (পিটিআই সমর্থকেরা) সহিংসতা করতে চেয়েছিলেন। মানুষের সহানুভূতি আদায়ের কৌশল হিসেবে তারা সহিংসতার পথ বেছে নিয়েছিলেন। ইসলামাবাদের রাজনৈতিক পর্যবেক্ষক আহমেদ ইজাজ বলেন, বিক্ষোভস্থল থেকে হঠাৎ এভাবে বুশরা বিবি ও আলী আমিন গান্দাপুরের সরে আসার ঘটনা দলের মধ্যে বিভাজন আরও গভীর করবে। আহমেদ ইজাজ বলেন, তারা (বুশরা ও গান্দাপুর) যেভাবে ডি-চক এলাকায় সমর্থকদের ফেলে চলে এসেছেন, তা এখন পরবর্তী পদক্ষেপ নির্ধারণে দলের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে। তথ্যসূত্র: আল-জাজিরা, আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা