অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন : বিএনপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:১৯ পূর্বাহ্ণ

অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন : বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৯ 119 ভিউ
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, আপনারা অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন। জনগণ নির্বাচন চায়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, পাথরঘাটায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৭ বছরে কি উন্নয়ন হয়েছে, হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে। তাই উন্নয়নের সঙ্গে যদি থাকতে হয় তবে ধানের শীষের সঙ্গেই থাকতে হবে। জনসভায় সাগর পাড়ের মানুষদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা কি নির্বাচন চান- এ সময় জনতা হাত

উঁচিয়ে নির্বাচন চান বলে আওয়াজ তোলেন। তিনি বলেন, জাতিসংঘ বলেছে- শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে। আর ৫০ হাজার মানুষকে তারা গুলি করে আহত করেছে। পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে এ জনসভায় আরও বক্তব্য দেন- পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী শিরিন আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা