ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব
ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক
যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন
অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি
বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না!
মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়?
৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে
‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর
দেশকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ থেকে বাঁচাতে আসন্ন নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও তাদের দোসররা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে জোরপূর্বক একটি সাজানো নির্বাচন ও অবৈধ গণভোটের আয়োজন করতে যাচ্ছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পথ সুগম করতে তিনি দেশপ্রেমিক নাগরিকদের এই ভোট বর্জনের আহ্বান জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোলাম রাব্বানী এসব কথা বলেন।
ভিডিও বার্তায় গোলাম রাব্বানী বলেন, বিগত দেড় বছরে দেশের মানুষ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে এই অবৈধ সরকার ও তাদের মবতন্ত্রের দোসররা মানুষের শান্তি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা,
বিচার বিভাগ, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেইনাসহ প্রতিটি সেক্টর ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।’ তিনি দাবি করেন, দেশকে অস্থিতিশীল করে একটি দেশবিরোধী মৌলবাদী গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর এবং নিজেদের অপকর্মের দায়মুক্তি পেতেই সরকার এই নির্বাচনের আয়োজন করছে। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান তুলে ধরে ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা এই অবৈধ ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। কারাগারে থাকা ৯৩ শতাংশ রাজবন্দী এবং দেশের বাইরে থাকা প্রায় দেড় কোটি প্রবাসীর মধ্যে ৯৭ ভাগই এই নির্বাচন বর্জন করেছেন।’ জাতিসংঘসহ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো এই নির্বাচনকে অগ্রহণযোগ্য এবং
অংশগ্রহণমূলক নয় বলে রায় দিয়েছে উল্লেখ করে রাব্বানী বলেন, ‘তারা পর্যবেক্ষক পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছে।’ ভিডিও বার্তার শেষ অংশে তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকলে একযোগে ভোট বর্জন করলে সরকার প্রত্যাশিত ভোটার উপস্থিতি দেখাতে ব্যর্থ হবে। ফলে দেশি-বিদেশি চাপে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হবে। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করেন।