অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনী ব্যবহার করবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনী ব্যবহার করবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গণ বিতাড়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করা হবে বলে নিশ্চিত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করবেন বলে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেন ট্রাম্প। অলাভজনক রক্ষণশীল অধিকার সংস্থা জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন ট্রুথ সোশ্যালে সোমবার পোস্ট করেন, ‘শুভ সংবাদ! অবৈধ অভিবাসন মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে গণ বিতাড়ন কর্মসূচি বাস্তবায়ন করতে, ডনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি জাতীয় জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত।’ পোস্টটি শেয়ার করে ট্রাম্প লিখেন, ‘সত্য।’ ট্রাম্প মনোনীত ‘বর্ডার যার’ টম হোম্যান জানিয়েছেন, পরিকল্পনাটি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে মার-আ-লাগোতে যাচ্ছেন তিনি। ট্রাম্পের এবারের নির্বাচনি প্রচারণার

অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে সীমান্ত সুরক্ষিত করা। এর জন্য সামরিক শক্তি ব্যবহারের কথাও আগেই বলেছেন ট্রাম্প। ট্রাম্প তার পুরো নির্বাচনি প্রচারণাজুড়ে বলে এসেছেন, দায়িত্ব নেয়ার প্রথম দিনেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ বিতাড়ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। নির্বাচনে বিজয়ের পর সেই লক্ষ্য নিয়েই নিজের ক্যাবিনেট গঠনের কাজ শুরু করেছেন ট্রাম্প। তার আগের প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ডিরেক্টরের দায়িত্ব পালন করা টম হোম্যানকে বর্ডার যার হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। হোম্যান বলেন, ‘অবৈধ অভিবাসীর হাতে জর্জিয়ার তরুণী ল্যাকেন রালির মতো অনেকের প্রাণহানীর জন্য বর্তমান প্রশাসন দায়ী। ট্রাম্প তা পুরোপুরি বন্ধ করবেন।’ ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর কোনো স্টেইট

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিতে পারবে না বলেও সতর্ক করেন হোম্যান। অন্যদিকে ওবামা প্রশাসনের ইউএস সিটিযেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর ডিরেক্টর লিয়ন রড্রিগায এমন পরিকল্পনা বাস্তবায়নে আইনি জটিলতার কথা তুলে ধরেন। ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন রড্রিগায। লিয়ন রড্রিগায বলেন, ‘জাতীয় জরুরি অবস্থা জারি এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করলে অনেক আইনি প্রশ্নের মুখোমুখি হতে পারে ট্রাম্প প্রশাসন।’ সাবেক অ্যাক্টিং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চ্যাড ওলফ এমন পদক্ষেপকে ব্যতিক্রমী বলে অভিহিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের