অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬

অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ |
বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যেখানে বয়স, পেশা কিংবা সামাজিক পরিচয়ের পার্থক্য অনেকটাই গৌণ। সুখের মুহূর্তে আনন্দ ভাগাভাগি করা থেকে শুরু করে বিপদের সময়ে পাশে দাঁড়ানো, জীবনের নানা পর্যায়ে একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় ভরসা। তবে ঘনিষ্ঠতা যতই বেশি হোক, বন্ধুর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার সময় কিছুটা সংবেদনশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে কোনো বন্ধু অবিবাহিত হলে তার বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে করা ছোট একটি মন্তব্যও কখনো কখনো তাকে বিব্রত বা কষ্ট দিতে পারে। তাই বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও কিছু কথা এড়িয়ে চলাই ভালো। ‘বিয়ে কবে করছ?’ বন্ধুদের বেশির ভাগের বিয়ে হয়ে গেছে, কিন্তু একজন এখনো অবিবাহিত, এমন পরিস্থিতিতে তাকে বারবার বিয়ের

কথা জিজ্ঞেস করা উচিত নয়। ‘কবে বিয়ে করবে?’ কিংবা ‘কবে আংটি পরবে?’, এ ধরনের প্রশ্ন শুনতে সাধারণ মনে হলেও এতে ওই বন্ধু অস্বস্তিতে পড়তে পারেন। কারণ, বিয়ে করাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। কেউ হয়তো নিজের বর্তমান জীবন নিয়েই সন্তুষ্ট। ‘চিন্তা করো না, এখনো অনেক সময় আছে’ বন্ধুর বয়স নিয়ে এমন মন্তব্যও না করাই ভালো। ‘এখনো সময় আছে’ বলার মাধ্যমে অনিচ্ছাকৃতভাবেই তার মনে বয়স নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। তাই বন্ধুর ব্যক্তিগত সিদ্ধান্তকে সময় ও সুযোগ দেওয়া উচিত। ‘কেন বিয়ে হচ্ছে না, সমস্যাটা আমি জানি’ কোনো বন্ধুর বিয়ে না হওয়ার কারণ খুঁজে বের করে নিজের মতামত দেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে

তিনি নিজে এ বিষয়ে কিছু জানতে না চাইলে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্লেষণ করা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। বন্ধুত্বের জায়গা থেকে পরামর্শ দিতে হলেও আগে তার প্রয়োজন বা আগ্রহ আছে কি না, সেটি বিবেচনা করা উচিত। ‘তুমি তো খুব খুঁতখুঁতে’ জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক মানুষের পছন্দ ও প্রত্যাশা আলাদা। কোনো সম্পর্ক বা প্রস্তাব পছন্দ না হলে বন্ধুকে ‘খুঁতখুঁতে’ কিংবা ‘বেশি বাছবিচার করো’ বলা তার আত্মসম্মানে আঘাত করতে পারে। তার পছন্দকে নিজের মানদণ্ড দিয়ে বিচার না করাই ভালো। ‘তোমার তো কোনো গতি হলো না’ অবিবাহিত বন্ধুকে ‘বিয়ে করলে না, শেষ বয়সে কী করবে?’ এ ধরনের কথা বলাও একেবারেই উচিত নয়। বৈবাহিক অবস্থার সঙ্গে একজন

মানুষের ভবিষ্যৎ সাফল্য, সুখ বা নিরাপত্তাকে সরাসরি মিলিয়ে দেখা ঠিক নয়। একজন মানুষ কীভাবে জীবন কাটাবেন, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। তাই বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্ন না করে তার সিদ্ধান্তকে সম্মান করাই ভালো। বিয়ে করবেন কি না, কখন করবেন, এ সিদ্ধান্ত প্রত্যেক মানুষের নিজের। বন্ধুর পাশে থাকা মানে তার সিদ্ধান্তকে সম্মান করাও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ