অজ্ঞাত স্থান থেকে গান শোনালেন মমতাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৪

অজ্ঞাত স্থান থেকে গান শোনালেন মমতাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৪ |
অজ্ঞাত স্থান থেকে ভক্তদের গান শোনালেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হন সাবেক এই এমপি। ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন- সে বিষয়ে কিছু জানাননি তিনি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন। এদিকে দীর্ঘদিন পর মমতাজকে ফেসবুকে আবিষ্কার করে ভক্তরাও একের পর এক মন্তব্য করেছেন। অবশ্য এর সিংহভাগ মন্তব্যই নেতিবাচক। পোস্টে দু-একজন ইতিবাচক মন্তব্যও করেছেন। কেউ জানতে চেয়েছেন, ‘কোথায় আছেন আপনি? দেশেই আত্মগোপনে আছেন না কি বিদেশে পাড়ি জমিয়েছেন? শরিফুল ইসলাম নামের

একজন লিখেছেন, ‘শুকাইলেন কেন, এত সুন্দর গানের গলা এত দিন বসা ছিল।’ প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান। সংসদে শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ট্রলের শিকার হন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও