সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ October, ২০২৬

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ October, ২০২৬ |
ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তোহফাতুল জান্নাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা আব্দুল বারীর (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে সহযোগিতা এবং ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানোর অভিযোগে তার স্ত্রী তোহফাতুল জান্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। ২১শে অক্টোবর, বুধবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ২২শে অক্টোবর, বৃহস্পতিবার গ্রেপ্তার শিক্ষকের স্ত্রীকে আদালতে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অন্য ছাত্রীদের সঙ্গে থাকত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুল বারী এবং তার স্ত্রী পাশের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। অভিযোগ

অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে জুতা আনতে নিচতলায় গেলে আব্দুল বারী ওই ছাত্রীকে মাদ্রাসার অফিসকক্ষের পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে তার স্ত্রী তোহফাতুল জান্নাহ ছাত্রীকে ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। অভিযুক্ত শিক্ষকও বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে মাদ্রাসার বাবুর্চির সহযোগিতায় সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় মেয়েটি। পরে ছাত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে আটক করেন। এ সময় অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসা ও শিক্ষকের বাসভবন ঘেরাও করেন। একপর্যায়ে তারা মাদ্রাসা ও বাসভবনে ভাঙচুর চালান। খবর পেয়ে

পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষকের স্ত্রী ও ছেলেকে উদ্ধারের সময় পুলিশ সদস্যরাও অবরুদ্ধ হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রীর দাদার করা মামলায় শিক্ষকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং