৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ October, ২০২৬

৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ |
জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২৯ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৯ রানে। সাদিয়া আক্তারের ছক্কায় জয়ের আশা জেগেছিল বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত তা আর পূরণ হয়নি। রুদ্ধশ্বাস ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যে ফিরে যান তিন ব্যাটার। সেখান থেকে চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরান অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার। ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক সাদিয়া। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও তিনটি চার। নিশিতা করেন ৩৩ বলে ৩২ রান।

নিশিতার বিদায়ের পরও লড়াই চালিয়ে যান সাদিয়া আক্তার। ২২ বলে তিন ছক্কায় ৩৫ রান করে জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন তিনি। শেষ দুই ওভারে কঠিন সমীকরণ সামনে থাকলেও বাংলাদেশ হাল ছাড়েনি। ১৯তম ওভারে ১০ রান তোলার পাশাপাশি ফারজানার উইকেট হারায় দল। শেষ ওভারে সাদিয়ার ছক্কা আশা বাড়ালেও পঞ্চম বলে আউট হন তিনি। শেষ বলে জান্নাতুল চার মারলেও তাতে ব্যবধান কমানো ছাড়া আর কিছু হয়নি। এর আগে টসের পর ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার সঞ্জনা কাভিন্দি ও ভিমোস্কা বালাসুরিয়া পঞ্চম ওভারেই দলকে ৪৯ রানে পৌঁছে দেন। কাভিন্দি ৪৪ বলে ২ ছক্কা ও ৭ চারে ৬৪ রানের ইনিংস খেলেন। বালাসুরিয়ার

ব্যাট থেকে আসে ২৩ রান। দুই ওপেনার ফেরার পর নেথমি উপেস্কা ও উমায়ানঙ্গা পেইরিসে ব্যাটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম একটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের মেয়েদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা