বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৬

বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ |
আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের পঞ্চম দিনে বিশ্ব রেকর্ড গড়েও বাংলাদেশ দলকে জয় উপহার দিতে পারলেন না লিটন দাস। একই টেস্টে সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি এবং নয়টি ডিসমিসালের প্রথম কীর্তি গড়া এই উইকেটকিপার-ব্যাটারের অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও ম্যাচটি ড্রতে শেষ হয়েছে। নিজের ৩২তম জন্মদিনে উইকেটের সামনে ও পেছনে দারুণ ছন্দ দেখান লিটন। ম্যাচজুড়ে এক সেঞ্চুরি ও এক হাফ-সেঞ্চুরির পাশাপাশি উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ও স্টাম্পিংয়ের নজির গড়েন তিনি। পঞ্চম দিনের প্রথম সেশনে ইবাদত হোসেনের বলে ডাইভ দিয়ে ইকরাম আলিখিলের (৩৩) একহাতে নেওয়া দর্শনীয় ক্যাচটির মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। এর আগে ১৯৬৬ সালে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে একই টেস্টে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির পাশাপাশি আটটি

ডিসমিসাল নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন। লিন্ডসেকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি এবং ৯টি ডিসমিসালের অনন্য উচ্চতায় পৌঁছালেন লিটন। তবে ব্যক্তিগত এই বিশ্ব রেকর্ড সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। সেদিকুল্লাহ অটলের সেঞ্চুরি ও শেষ দিকে কায়েস আহমেদের প্রতিরোধে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনের রোমাঞ্চকর ম্যাচটি ড্র করতে সক্ষম হয় আফগানিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল ব্যাটিং ও কিপিং—দুই বিভাগেই লিটন দাসের কীর্তি হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক