গোল ও অ্যাসিস্টে বিদায়ি ম্যাচ স্মরণীয় করলেন মেসি, বেনিনকে হারাল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৬

গোল ও অ্যাসিস্টে বিদায়ি ম্যাচ স্মরণীয় করলেন মেসি, বেনিনকে হারাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ |
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসে মঙ্গলবার এক আবেগঘন রাতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে ২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই কিংবদন্তি সাবেক বিশ্বজয়ী। ঠিক যেন কোনো নাটকের সুনির্দিষ্ট চিত্রনাট্য—৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচেও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে গেছেন। ৮৫ হাজার দর্শককে সাক্ষী রেখে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের সহজ জয় পায় আর্জেন্টিনা, যেখানে দলের হয়ে এক শত ছাব্বিশতম গোলটি করেন মেসি নিজেই। নিজের রেকর্ড দুই শত আটতম ম্যাচে খেলতে নেমে সিনিয়র সতীর্থ নিকোলাস ওতামেন্দির প্রথম গোলটিতে বানিয়ে দেন মেসি। দলের হয়ে অন্য গোলটি করেন নিকো পাস। তবে ম্যাচের ফল ছাপিয়ে মূল উপলক্ষ হয়ে ওঠে বুয়েনস

আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’ শিরোনামের আয়োজনে মেসিকে বিদায় জানানোর ঘটনা। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের উদ্দেশে রওনা হওয়া বাসে বসে দর্শকদের ভালোবাসা দেখে কেঁদে ফেলেন মেসি। মাঠে প্রবেশ করার সময় তাঁর সঙ্গে ছিল তিন সন্তান। ভিআইপি বক্সে উপস্থিত থেকে বিদায়ি শুভকামনা জানান স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও মা সেলিয়া কুচ্চিত্তিনি। খেলা শুরুর ঠিক পূর্বে মাঠে বিছিয়ে দেওয়া হয় বিশাল এক ১০ নম্বর জার্সি, যাতে লেখা ছিল ‘গ্রাসিয়াস’ (ধন্যবাদ)। ফকল্যান্ড যুদ্ধের বীর যোদ্ধা ফ্যাবিও সান্তানা যখন জাতীয় সংগীত পরিবেশন করছিলেন, তখনও কাঁদছিলেন মেসি। পাশেই ছিল সেই ঐতিহাসিক ব্যানার—’মালভিনাস আর্জেন্টিনারই’। ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে ম্যাচের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামানো হয়। এ

সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালির মাধ্যমে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই মহাতারকাকে অভিবাদন জানায়। ম্যাচের ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের শেষ মুহূর্তটিকে আরও রঙিন করে তোলেন তিনি। ‘সবটুকু বিলিয়ে দিয়েছি’ ম্যাচ শেষের বাঁশি বাজতেই স্টেডিয়ামের ওপরের আকাশে আলো ছড়ায় বেশ কিছু ড্রোন। আকাশে ফুটে ওঠে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির ছবি ও তাঁর প্রতি ধন্যবাদ বার্তা। গত জুলাইয়ে নিউ জার্সিতে স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের দুই মাসের মাথায় এই বিদায়ি ম্যাচ খেললেন মেসি। সেই হার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছিলেন, ‘আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি। দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই। তা ছাড়া অনেক উদীয়মান তরুণ খেলোয়াড় অপেক্ষা করছে, যাদের সুযোগ পাওয়া

উচিত।’ মঙ্গলবার ম্যাচের আগে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সদর দপ্তরে মেসিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। লেখাপড়া বেশি না করার আফসোস রাখা মেসি এই সম্মান গ্রহণ করে রসিকতা করে বলেন, ‘এখন থেকে আমিও নিজেকে ডক্টর বলতে পারব!’ সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার এক্স-এ (টুইটার) লিখেছেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো ফুটবল বিশ্ব তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। ফুটবলকে আরও ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ।’ ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও দুই মাস আগে বাবা হোর্হের মৃত্যুর পর মেসি ইঙ্গিত দিয়েছেন, হয়তো এর আগেই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে ২১ বছরে মেসি জিতেছেন একটি বিশ্বকাপ (২০২২), দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪)। এ ছাড়া ২০১৪

ও ২০২৬ সালের বিশ্বকাপে তাঁর দল রানার্সআপ হয়েছিল। স্টেডিয়ামে উপস্থিত ৫২ বছর বয়সী ভক্ত সেসিলিয়া আদ্রিয়ানো এএফপিকে বলেন, ‘মেসি আমাদের সব দিয়েছেন। তাঁর বিদায়ে আমার কোনো কষ্ট নেই। তিনি বিশ্রামের সম্পূর্ণ যোগ্য।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের