ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া
উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী
যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নিজের বাড়ির সামনে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে একটি মোটরসাইকেল গ্যারেজের দুই কর্মচারীর বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে ওই গ্যারেজের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের দুই কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়িতে
ফিরে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে পাঠানো হয়। সমু চৌধুরী বলেন, ‘আমার বাড়ির সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হৃদয় ও জাহাঙ্গীর নামের দুই যুবক আমাকে মারধর করেছে।’ এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।