নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৬

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহযোগী লামিয়া মোরশেদ প্রবাসী বাংলাদেশিদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। নিউইয়র্ক সময় বিকাল ৫টার দিকে হুইল চেয়ারে ড ইউনূস ও লামিয়া মোর্শেদকে জেএফকে থেকে পার্কিং এর গেট দিয়ে বের হবার সময়েই ৫-৬ জন প্রবাসী বাংলাদেশী ও একজন বিদেশী ড ইউনূস ও লামিয়ার পথ অবরোধ করেন। ব্যস্ত বিমানবন্দরে শতাধিক মানুষের সামনে প্রবাসীরা ড. ইউনূসকে লক্ষ্য করে কটূক্তি করেন। তাঁরা তাঁকে “সন্ত্রাসী” বলে সম্বোধন করেন। ভিডিও থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা তাঁকে হাজার হাজার পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মৃত্যুর জন্য

দায়ী করেন এবং ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লামিয়া মোরশেদ ড. ইউনূসকে হুইলচেয়ার সহায়তাকারীর কাছে একা রেখে পেছনে সরে যান, এবং ড ইউনূস এর হুইল চেয়ার সমেত তার সহয়তাকারী আবার এয়ারপোর্টের ভেতরে ঢুকে যায়। এ সময় ড ইউনূসের চেহেরা ভয়ার্ত দেখা যায় ও অতিরিক্ত ভয় ও আতঙ্কে ড ইউনূসের মুখমণ্ডল পাংসু বর্ণ ধারণ করে। ২০২৫ সালের সেপ্টেম্বরেও একই বিমানবন্দরে ইউনূসের প্রতিনিধিদলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, সেবার প্রধান উপদেষ্টা পদে উপবিষ্ট থাকা ড ইউনূস পেছনের রাস্তা দিয়ে এয়ারপোর্ট ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল ব্যাটিং ও কিপিং—দুই বিভাগেই লিটন দাসের কীর্তি হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার