নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ থেকে গত আগস্ট মাসে পদত্যাগ করার পর এবার ফক্স নিউজে অন-এয়ার কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী ১ নভেম্বর থেকে তিনি এই জনপ্রিয় সংবাদ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করা শুরু করবেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের দুই প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স ও কেইলি ম্যাকএন্যানিও হোয়াইট হাউস ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিয়েছিলেন। ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট লেভিটের কাজের প্রশংসা করে জানিয়েছেন যে হোয়াইট হাউস এবং নির্বাচনী প্রচারণার প্রথম সারির অভিজ্ঞতা তাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝতে দারুণভাবে সাহায্য করবে। অন্যদিকে লেভিটও এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হোয়াইট হাউস প্রেস

সচিব হিসেবে তার কর্মজীবনের অভিজ্ঞতা ফক্সের কোটি কোটি দর্শকের সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন লেভিট। মাত্র ২৯ বছর বয়সে হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সচিব হওয়া লেভিট চলতি বছরের শুরুতে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রশাসন ছেড়ে দেন। সে সময় তিনি পরিবারকে সময় দেওয়া এবং ট্রাম্পপন্থী সুপার প্যাক ‘মাগা ইনক’-এ কাজ করার কথা জানিয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি হোয়াইট হাউসের গণমাধ্যম কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনেন এবং কনজারভেটিভ ধারাভাষ্যকারদের জন্য ব্রিফিং রুমে বিশেষ সিটের ব্যবস্থা করেন। ট্রাম্পের একজন কট্টর সমর্থক ও বিশ্বস্ত সহচর হিসেবে তিনি তার মেয়াদকালে বেশ পরিচিতি লাভ করেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ! ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক কিভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান