ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল
হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
প্রেম-রোমান্স নির্ভর সিনেমা ও নাটক নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি
২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাঁকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
সোমবার আইন ও বিচার বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, দেবাশীষ রায় চৌধুরীর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ তাঁর শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। তবে শপথ গ্রহণের তারিখ এখনো জানানো হয়নি।
দেবাশীষ রায় চৌধুরী বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বাবার নাম হিসেবে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নাম উল্লেখ রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর দেবাশীষ রায় চৌধুরীসহ ২৩
জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ২২ জনকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলেও দেবাশীষ রায় চৌধুরী তখন স্থায়ী হননি। সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই সময় তাঁর বয়স ৪৫ বছর পূর্ণ হয়নি। বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর জন্ম ১৯৮১ সালের ১ মার্চ। ফলে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর বয়স ৪৫ বছর পূর্ণ হয়। বয়সের শর্ত পূরণের পর এবার তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।