ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের

মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ
মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা
ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”
সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা
কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে
২০১৮ সালে সরকারি চাকরির কোটার বিরোধিতা করে আন্দোলনে রাজনৈতিক পথচলা শুরু করে পরিচিত পাওয়া গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান এবার বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ-সংশ্লিষ্ট কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন।
উপসচিব পদমর্যাদার এই দায়িত্বে নিজের নিয়োগের তথ্য মঙ্গলবার, ১৩ই অক্টোবর, গণমাধ্যমকে নিশ্চিত করেন ফারুক।
নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানোর কথা উল্লেখ করে ফারুক হাসান বলেন, “এটি অন্য চাকরির মতো কোনো গ্রেডভুক্ত সরকারি চাকরি নয়। বিদ্যুৎ বিভাগের একটি নির্দিষ্ট এলাকা পরিচালনার ক্ষেত্রে আমাকে সরকারের প্রতিনিধি বলা যেতে পারে।”
তিনি আরও ব্যাখ্যা করেন, বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলো পরিচালনায় দুটি পৃথক ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন
কার্যক্রম পরিচালনা করে অপারেশনাল অংশ। অন্যদিকে, সরকার গঠিত বোর্ড নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারক করে। নিজের দায়িত্বের পরিধি সম্পর্কে ফারুক হাসান বলেন, “দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ সরবরাহ করে। এর অধীনে অনেক সাবস্টেশনও রয়েছে। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।” ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের যাত্রা শুরু ফারুকের। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তির জেরে ২০২৩ সালের জুনে দলটি দুই ভাগে ভাগ হয়ে যায়। ওই বছরের জুলাইয়ে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য-সচিবের দায়িত্ব পান। পরে রেজা কিবরিয়া আলাদা রাজনৈতিক দল আমজনতার দল গঠন
করলে মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ অংশে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হাসান। ২০২৪ সালের জুলাই-আগস্টের জঙ্গি হামলার পর গণঅধিকারের দুই অংশকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর সংবাদ সম্মেলনে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষয়ে যোগ দেওয়ার ঘোষণা দেন ফারুক হাসান। তখন তাকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি পদমর্যাদার নেতা এবং দলের মুখপাত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে লড়েন ফারুক হাসান। মাত্র ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে নির্বাচনে ভরাডুবি হয় তার। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি
লিমিটেড (এপিএসসিএল) প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালের ২৮শে জুন কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন পায়। পরে ২০০৩ সালের ১লা মার্চ প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। ২০০৩ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এপিএসসিএলের মধ্যে প্রথম Provisional Vendor’s Agreement স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএস) কমপ্লেক্স এপিএসসিএলের কাছে হস্তান্তর করা হয়। ২০০৩ সালের ১লা জুন থেকে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শুরু করে। পাওয়ার স্টেশনের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নসহ কোম্পানির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় একটি ব্যবস্থাপনা কাঠামোকে। এতে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবং চারজন নির্বাহী পরিচালক—পরিচালন ও সংরক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন, মানবসম্পদ ও প্রশাসন এবং অর্থ বিভাগের দায়িত্বে
থাকা কর্মকর্তারা।